আফগানিস্তানের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৭ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
মঙ্গলবার ফারইয়াব প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গর্ভনর মুহামদুল্লাহ পাতাশ।তিনি বলেন, "এটা ছিল বাজারের দিন। কয়েকশ স্থানীয় কৃষক এবং গ্রামবাসী তাদের পণ্য নিয়ে বাজারে এসেছিল। যারা নিহত ও আহত হয়েছে তারা সবাই বেসামরিক লোক"।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইয়্যেদ আগাহ (৪৩) বিবিসিকে বলেন, " আমি যখন রুটি কিনছিলাম তখন বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। আমি দেখতে পেলাম আমার চারপাশে মৃতদেহ এবং রক্ত পড়ে আছে"।
ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে প্রদেশটিতে তালেবানরা বেশ সক্রিয় রয়েছে।
বার্তাসংস্থা এপি'র খবরে বলা হয়, ফারইয়াব প্রদেশের রাজধানী মাইমানার একটি মার্কেটের প্রবেশ পথে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী বোমা হামলাকারী।
[b]ঢাকা, ১৮মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]