মিশরে সমাবেশ করার দায়ে ইখওয়ানুল মুসলিমিন দলের ২২০ জন কর্মীকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আাদলতের এ রায়ের মধ্যদিয়ে মূলত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির সমর্থকদের ওপর সেনা সমর্থিত সরকারের ব্যাপক দমন-পীড়নের বিষয়টি আবারো পরিষ্কার হলো।
মিশরের আলেকজান্দ্রিয়া শহরের একটি আদালত ইখওয়ানের এসব কর্মীর বিরুদ্ধে তিন থেকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। গত আগস্ট মাসে সরকারের অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ ও সহিংসতা করেছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
এছাড়া, প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে ৭,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ইখওয়ানের মুখপাত্র সোবহি সালেহ রয়েছেন। তিনি নিজে একজন সাবেক সংসদ সদস্য।
মিশরে সম্প্রতি আইন পাস করা হয়েছে যে, বিনা অনুমতিতে কেউ কোনো বিক্ষোভ-সমাবেশ করতে পারবে না। এছাড়া, বিক্ষোভকারীদের ওপর পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে যেকোনো সভা-সমাবেশ ছত্রভঙ্গ এবং আটক করতে পারবে। এ আইন পাসের কিছুদিনের মধ্যে ইখওয়ানের ২২০ জন নেতা-কর্মীকে কারাদণ্ড দেয়া হলো।
তবে, বহু সংখ্যক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে অনেক পুলিশ সদস্যকে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
মিশরে সমাবেশের দায়ে ইখওয়ানের ২২০ কর্মীকে কারাদণ্ড
মিশরে সমাবেশ করার দায়ে ইখওয়ানুল মুসলিমিন দলের ২২০ জন কর্মীকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আাদলতের এ রায়ের মধ্যদিয়ে মূলত ক্ষমতাচ্যুত
২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, শাহবাগে সমাবেশের ডাক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনটির ভেতরের ফটক এবং মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন।
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সদর-১ আসনের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ‘ইউনিয়ন যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়।
লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি
ঢাকার বিমানবন্দরে প্রবাসীদের চরম হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের বক্তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও দুইবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানকে ঠুনকো অজুহাতে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সংগঠনটির কার্যালয়ের আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন।
















