একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদন্ডের রায় কার্যকর করার প্রতিবাদে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস করেছে।
বুধবার পাকিস্তানের পার্লামেন্ট এ নিন্দা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস করে।
রেডিও পাকিস্তানের এক রিপোর্টে বলা হয়, পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন করেন শের আকবর খান।
এতে বলা হয়, জামায়াত নেতাদের ফাঁসি ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত তৃপক্ষীয় চুক্তির পরিপন্থী।
প্রস্তাবে, ‘বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে দণ্ড দেয়ার ইস্যুটি আন্তর্জাতিক সকল ফোরামে গুরুত্বের সঙ্গে উত্থাপন করার দাবি জানানো হয় সরকারের প্রতি।
উল্লেখ্য, একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।
এর প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার সামিনা মেহতাবকে ৪ঠা সেপ্টেম্বর তলব করে তীব্র প্রতিবাদ জানায়।
এমবি





