চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।

প্রাণঘাতী এই করোনাভাইরাসের মাত্রা বেড়ে চলার পরিপ্রেক্ষিতে রাজধানী বেইজিংয়ের বাংলাদেশ দূতবাসে সেখানকার বসবাসকারী বাংলাদেশিদের যোগাযোগের জন্য হটলাইন খোলা হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, “বেইজিং-এ আমাদের এম্বেসিতে হটলাইন খোলা হয়েছে (86)-17801116005। আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের We Chat গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন।”

তিনি আরও বলেন, “বিশেষ করে Wuhan (উহান) শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এইসব কথা বলেন।

ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার কারণে অনেক বাংলাদেশি বর্তমানে চীনে বসবাস করেন। সর্বশেষ করোনাভাইরাসে সংক্রামিত হয়ে ৪১ জনের প্রাণহানী হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮৭ জন।  

এমবি