মালদ্বীপের সুপ্রিম কোর্ট দেশটির প্রধান নির্বাচন কমিশনারকে বরখাস্ত করে স্থগিত কারাদণ্ড প্রদান করেছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে গোলযোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে তিনি বিচারকদের ভূমিকার সমালোচনা করায় আদালত এ রায় প্রদান করেছে।
রোববার রাতে এক রায়ে তৌফিককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এটি তিন বছরের জন্য স্থগিত থাকবে।
দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের পনের দিনেরও কম সময় বাকি থাকতে এ রায় প্রদান করা হল।
বেসরকারি মিনিভান নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, ‘সংবিধানের অভিভাবক হিসেবে’ আদালত যে নির্দেশ দিয়েছে তা ‘অমান্য ও চ্যালেঞ্জ করায়’ প্রধান নির্বাচন কমিশনার ফুয়াদ তৌফিক ও তার ডেপুটি আহমেদ ফায়াজকে বরখাস্ত করা হয়েছে।
গত বছরের প্রথম দফা নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জয়লাভ করলে বিচারকরা ওই ফলাফলকে বাতিল করে দেন। এরপর তারা একেবারে শেষ মুহূর্তে আরো দুটি নির্বাচন বাতিল করেন।
নাশিদ ওই নির্বাচনে মালদ্বীপের সাবেক লৌহমানব মামুন আব্দুল গাইয়ুমের সৎ ভাইয়ের কাছে পরাজিত হন।
তৌফিক মিনিভানকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরিচালনায় যে ‘বাস্তব সমস্যা’ সৃষ্টি হতে পারে সে সম্পর্কে আলোচনা করায় এবং নির্বাচনের প্রধান আয়োজকদের অপসারিত করায় ২২ মার্চের পার্লামেন্ট নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবার ব্যাপারে সন্দেহ প্রকাশ করায় তাকে এ সাজা দেয়া হয়েছে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
মালদ্বীপের প্রধান নির্বাচন কমিশনার বরখাস্ত
মালদ্বীপের সুপ্রিম কোর্ট দেশটির প্রধান নির্বাচন কমিশনারকে বরখাস্ত করে স্থগিত কারাদণ্ড প্রদান করেছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে গোলযোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে তিনি বিচারকদের ভূমিকার সমালোচনা করায় আদালত এ রায় প্রদান করেছে।





