মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সাবধান করে দিয়ে বলেছেন যে দুই দেশের মধ্যে অবিলম্বে দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত না হলে এ'বছরের শেষ দিকে আমেরিকা আফগানিস্তান থেকে তার সব সৈন্য প্রত্যাহার করে নেবে৷ টেলিফোনে ওবামা কারজাইকে এ কথা বলেন৷ কারজাই এই চুক্তি সই করতে এখনই আগ্রহী নন৷ ওবামা আরও জানিয়েছেন ২০১৪-র পর যদি মার্কিন মিশন সেই দেশে থাকেও তার আকার হবে খুবই ছোট৷ ২০০১ সালে মার্কিন সেনাবাহিনী, অন্যান্য আফগান গোষ্ঠী এবং পশ্চিমী শরিকদের সাহায্যে আফগানিস্তানের শাসন পদ থেকে তালিবানকে উত্খাত করার পর থেকেই সেই দেশে মোতায়েন রয়েছে৷ এই মুহৃর্তে তাদের সংখ্যা ৩৩,০০০-এরও বেশি৷
বিশেষজ্ঞদের মতে দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তির ব্যাপারে দুই নেতার মতপার্থক্যের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কেরও অবনতি হয়েছে৷ দ্বিপাক্ষিক চুক্তিটি সই হলে আফগানিস্তানে থেকে যাওয়া মার্কিন সেনারা আইনি রক্ষাকবচ পেত এবং ২০১৪-র পর জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও সুবিধা হত৷ এই চুক্তিটি গত নভেম্বরে লোয়া জিরগা বা আফগানিস্তানের প্রবীণদের জাতীয় সমাবেশে গৃহীত হয়৷
এর পরই কারজাই চুক্তি সইয়ের ব্যাপারে অনীহা প্রকাশ করেন৷ কারজাইয়ের আশঙ্কা, চুক্তি হওয়ার পর মার্কিনি বোমায় আফগানেরা নিহত হলে সে দায় তারই ওপর বর্তাবে৷ সেই কারণেই তিনি তালিবানদের সঙ্গে একটি শান্তি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ সেই চুক্তি না হওয়া পর্যন্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা কম৷ বিশেষজ্ঞরা মনে করছেন কারজাইয়ের এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে দেশের সুরক্ষার পক্ষে ক্ষতিকর হবে৷ অন্য দিকে এপ্রিলে আসন্ন আফগানিস্তান প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের অনেকেই এই চুক্তি সই করতে আগ্রহী৷ দেশের আইন অনুযায়ী কারজাই এই ভোটের পর আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না৷
অন্য দিকে পাকিস্তান আমেরিকাকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে৷ পাকিস্তান প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 'আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরলে সেখানে গৃহযুদ্ধ লাগবে৷' এই ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা সচিব চাক হ্যাগেল ন্যাটোর একটি বৈঠকে যোগ দিতে ব্রাসেলস রওনা হয়ে যান৷ সেখানে আফগান প্রসঙ্গ আলোচনা হবে৷ সূত্র: ইন্ডিয়াটাইমস
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আফগানিস্তান ছাড়ার হুমকি দিলেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সাবধান করে দিয়ে বলেছেন যে দুই দেশের মধ্যে অবিলম্বে দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত না হলে এ'বছরের শেষ দিকে আমেরিকা আফগানিস্তান থেকে তার সব সৈন্য প্রত্যাহার করে নেবে৷ টেলিফোনে ওবামা কারজাইকে এ কথা বলেন৷ কারজাই এই চুক্তি সই করতে এখনই আগ্রহী নন৷ ওবামা আরও জানিয়েছেন ২০১৪-র পর যদি মার্কিন মিশন সেই দেশে থাকেও তার আকার হবে খুবই ছোট৷ ২০০১ সালে মার্কিন সেনাবাহিনী, অন্যান্য আফগান গোষ্ঠী এবং পশ্চিমী শরিকদের সাহায্যে আফগানিস্তানের শাসন পদ থেকে তালিবানকে উত্খাত করার পর থেকেই সেই দেশে মোতায়েন রয়েছে৷ এই মুহৃর্তে তাদের সংখ্যা ৩৩,০০০-এরও বেশি৷
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল। খানিক বিরতি দিয়ে আফগানিস্তানের উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। কিন্তু প্রতিটি উইকেটেই জুটি গড়েন ওপেনার সেদিকুল্লাহ আতাল। অতঃপর তাইজুলের ঘূর্ণিতে পরাস্থ হন তিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিলো জিতেই যাবে টাইগাররা! কিন্তু একের পর এক মিসের কারণে জয় হাতছাড়া হয় শান্তদের। অন্যদিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে আফগানরা।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
রহমত শাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি বেশ নাটকীয়তা ও লড়াইয়ে ভরপুর ছিল। প্রথম দিনে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। গরম ও আর্দ্রতার কঠিন কন্ডিশনে দুই দলেরই খেলোয়াড়েরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটির।
















