ভারতের হিমাচলের মান্দি-মনালি মহাসড়ক থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিস নদীতে গিয়ে পড়লে এক পরিবারের ছয় সদস্য নিখোঁজ হন।সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু নদী তীব্র খরস্রোতা হওয়ার কারণে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। একজনের লাশ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরো বলেন, চার নারীসহ আটজন ব্যক্তি টাটা ন্যানো গাড়িতে করে যাচ্ছিলেন। রোববার রাতে প্রাদেশিক রাজধানী থেকে ১৭৫ কিলোমিটার দূরে আটের কাছে আসার পর গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

টাটা ন্যানোর আরোহীরা সবাই কুল্লু জেলার জনপ্রিয় শিখ মন্দির মানিকারান থেকে মান্দি জেলার পান্দোয় ফিরছিলেন।

এই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিকে মান্দি শহরের হাসপাতালে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে।

জেড