কলম্বিয়ার একটি নতুন মাদক পুনর্বাসন কেন্দ্রে শনিবার এক বোমা হামলায় ৪ জন নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। এটি একটি সংগঠিত অপরাধের ঘটনা বলে পুলিশ ধারণা করছে।
কলম্বিয়ার দ্বিতীয় শহর মেডেলিনের পুলিশ কমান্ডার জোসে অ্যাঞ্জেল মেন্ডোজার বরাত দিয়ে প্রাথমিক প্রতিবেদনে জানান হয়, এ হামলায় প্রায় এক কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের এক বাসিন্দা গোপনে একটি ব্যাগে করে এ বিস্ফোরক নিয়ে আসে।
একটি টেলিফোনের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, এ মাদকাসক্ত পুনর্বাসন কর্মসূচিতে ক্ষুব্ধ মাদক ব্যবসায়ীরা হামলাটি চালিয়েছে। মেডেলিনের মেয়র মাত্র কয়েক দিন আগে কেন্দ্রটি উদ্বোধন করেন। মাদকাসক্তদের এখানে স্বেচ্ছাসেবামূলকভাবে চিকিৎসা দেয়া হত।  সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]