আইএসআইএল প্রতিহত করতে ইরানের সঙ্গে ওয়াশিংটন কোনোভাবেই সামরিক সমন্বয়ে জড়িত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইচ।
আইএসআইএল-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে আগ্রহ প্রকাশ করে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল খোমেনীকে বারাক ওবামার চিঠি পাঠানোর খবর ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশের পরই এমন মন্তব্য করন তিনি। এটি সরাসরি রাষ্ট্রীয় কোনো বার্তা নয় বলেও জানান এ উপদেষ্টা।
সম্প্রতি তেহরান আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এবং জোটের এই প্রচেষ্টা সঠিক নয়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী শামখানী গত মাসে জানিয়েছেন যে, জাতিসংঘকে যখন থেকে তেহরান আইনগত একমাত্র উৎস হিসেবে বিবেচনা করছে তখন থেকেই তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতিসংঘের সঙ্গে কাজ করতে আগ্রহী।
গত আগস্টের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আইএসআইএলের বিরুদ্ধে ইরাকে বিমান হামলা পরিচালনা করছে। পশ্চিমা কিছু দেশও এই বিমান হামলায় অংশ নিয়েছে।
দামেস্কো বা জাতিসংঘের অনুমতি ছাড়াই গত সেপ্টেম্বর থেকে আইএসআইএলের বিরুদ্ধে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার আরব জোটের কিছু দেশ।
এআর/কেএইচ





