রায়বেরিলিতে মনোনয়ন জমা দেয়ার সাথে সম্পত্তির হিসেবও জমা দেন ভারতের জননেত্রী সোনিয়া গান্ধী। এতে দেখা যায় ৯ কোটি ২৮ লাখ টাকার সম্পত্তির পরও নিজের নামে কোনো গাড়ি নেই ইন্দিরা গান্ধীর পুত্রবধূর!
এফিডেভিট বলছে মোট ছয় কোটি ৪৭ লাখ টাকার স্থাবর ও দুই কোটি ৮১ লাখ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে সোনিয়ার। গত নির্বাচনের মনোনয়ন প্রকাশের সময়ে সোনিয়ার সম্পত্তির পরিমানের ছয় গুণ বৃদ্ধি পেয়েছে তার সম্পত্তি। ছেলে রাহুলকে ৯ লাখ টাকার ঋণ দিয়েছেন সোনিয়া। ২০১২-১৩ অর্থ বছরে নিজের আয়ের পরিমাণ দেখিয়েছেন ১৪ লাখ ২১ হাজার টাকা।
অস্থাবর সম্পত্তির মধ্যে তার হাতে রয়েছে ৮৫ হাজার টাকা, ব্যাংকে রয়েছে ৬৬ লাখ টাকা, রয়েছে ১০ লাখ টাকার বন্ড ও ১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার। এছাড়াও মিউচুয়াল ফান্ডে রয়েছে ৮২ লাখ ২০ হাজার টাকা, পিপিএফের পরিমাণ ৪২ লাখ ৪৯ হাজার টাকা, ২ লাখ ৮৬ হাজার টাকার ন্যাশনাল সেভিং স্কিম ও ৬২ লাখ টাকার গহনা।
স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ইটালির ১৯ লাখ ৯০ হাজার টাকার পৈতৃক সম্পত্তি, ডেরামন্ডি গ্রামে ৪ কোটি ৮৬ লাখ টাকার জমি ও সুলতানপুর গ্রামে ১ কোটি ৪০ লাখ টাকার একটি জমি।
গত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৩৭ লাখ টাকা।
সূত্র : জিনিউজ
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
আন্তর্জাতিক
নিজের নামে কোনো গাড়ি নেই সোনিয়ার
রায়বেরিলিতে মনোনয়ন জমা দেয়ার সাথে সম্পত্তির হিসেবও জমা দেন ভারতের জননেত্রী সোনিয়া গান্ধী। এতে দেখা যায় ৯ কোটি ২৮ লাখ টাকার সম্পত্তির পরও নিজের নামে কোনো গাড়ি নেই ইন্দিরা গান্ধীর





