ভারতের পাঞ্জাবের একটি পুলিশ স্টেশনে হামলায় জড়িত সব জঙ্গি মারা গেছে বলে দেশটির সরকারি সূত্র জানিয়েছে।
জঙ্গিদের নিহত হওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয় গঠিত যৌথ অভিযান টানা ১২ ঘণ্টার পর সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
পাঞ্জাবের গুরুদাসপুরে এই জঙ্গি হামলার পর ভারতের সব শহরে সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে এবং নিকটবর্তী রাজৌরি, হরিয়ানা, জম্মু ও কাস্মীর শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জঙ্গিরা প্রথমে একটি গাড়ি ছিনতাই করে একটি বাসে হামলা করে। পরে তারা স্থানীয় থানায় হামলা চালায়। এতে দু'জন পুলিশ কর্মকর্তা, দু'জন গার্ড ও তিন জন সাধারণ মানুষ মারা গেছেন।
আরেকটি সূত্র জানিয়েছে মৃত্যুর সংখ্যা নয় জন। এছাড়া আরো ১০ জন আহত হয়েছেন।
জেডআই





