তুরস্ক এবার ব্লক করল ইউটিউব। তাদের বক্তব্য সিরিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের ভিডিও লিক হওয়ায় সাইটটি ব্লক করা হয়েছে।
এর আগে দেশটি টুইটার নিষিদ্ধ করে। পরে দেশটির রাজধানী আঙ্কারার একটি আদালত এই নিষেধে স্থগিতাদেশ দেয়। এর একদিন পরই দেশটি ইউটিউব ব্লক করেছে।
২০১০ সালে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ককে অসম্মান করে ভিডিও প্রচারের অভিযোগে দেশটিতে ইউটিউব বন্ধ করেছিল। ২ বছর বন্ধ থাকার পর ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হয়। এ ছাড়া সাইটটিতে দেশটির প্রধানমন্ত্রী এরদোগানকে নিয়ে বিতর্কিত কিছু ভিডিও আপলোড করে। দেশটির আপত্তি সত্ত্বেও যা ইউটিউব কর্তৃপক্ষ মুছতে অস্বীকার করে।
[b]ঢাকা, ২৮ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]