সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমসে নগরীতে বৃহস্পতিবার একটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।
প্রাথমিক খবরে জানা গেছে হোমসের ওয়াদি দাহাব এলাকায় গাড়ি বোমা বিষ্ফোরণে সাতজন নিহত ও বহুসংখ্যক আহত হয়েছে। সিরিয়ার রাষ্টীয় টেলিভিশনের খবরে একথা বলা হয়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর দি হিউম্যান রাইট্সের প্রতিবেদনে এ হামলা সম্পর্কে বলা হয়, আলাওয়াইত সংখ্যাগরিষ্ঠ এলাকায় এই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই সম্প্রদায়ভূক্ত।
আটকে পড়া বিদ্রোহীদের ছেড়ে দেয়ার বিনিময়ে মে মাসে সিরিয়ার সরকারি নিরাপত্তাবাহিনী হোম্সের প্রায় সমগ্র অঞ্চল পুনর্দখলে আনে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলাওয়াইত অধ্যুষিত এলাকা এবং হোমসের অন্যান্য স্থান গাড়িবোমাসহ বিভিন্ন ধরণের হামলার লক্ষবস্তু হচ্ছে। সূত্র: বিএসএস
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





