ইয়েমেনে সৌদি বিমান হামলায় অন্তত ২০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। রবিবার উত্তর ইয়েমেনে ওই বিমান হামলা চালানো হয়। এর আগে হুতিদের হামলায় সৌদি নেতৃত্বাধীন মিত্রবাহীনির বেশ কিছু সেনা নিহত হয়।

তার জবাবেই বিমান হামলা চালায় মিত্রবাহিনী। চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন গাল্ফ রাষ্ট্রগুলো। রবিবার রাজধানীর সানার উত্তরে আল-জওফ প্রদেশে ওই বিমান হামলা চালানো হয়।

কয়েকদিন আগে মিত্রবাহিনীর একটি অস্ত্রভাণ্ডারের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে শুধু সংযুক্ত আরব আমিরাতের ৪৫ সেনা নিহত হয়। এছাড়া বাহরাইনের পাঁচ সেনা নিহত হয়।

এআই