মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেমেক্সের কারখানায় গত বুধবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে।
এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেল কোম্পানি পেমেক্সের কর্মকর্তারা এ কথা জানান।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় বুধবার বেলা তিনটার দিকে উপকূলীয় রাজ্য ভেরাক্রুজের বন্দরনগর কোটজাকোলকোসে ওই কারখানায় বিস্ফোরণ ঘটে।
এ সময় বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে
এসএম





