সাধারণত সামরিক বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পদক দেয়ার কথা শোনা যায়৷ কিন্তু পোল্যান্ডে বিষয়টা একেবারে অন্যরকম৷
সেখানে যেসব দম্পতির বিবাহিত জীবন ৫০ বছর পেরিয়েছে তাদেরকে প্রেসিডেন্ট পদক দিয়ে সম্মানিত করা হয়৷ এভাবে প্রতি বছর গড়ে প্রায় ৬৫ হাজার পদক বিতরণ করা হয়৷
রাজধানী ওয়ারশোতে সাম্প্রতিক এক পদক বিতরণ অনুষ্ঠানে শহরের মেয়র বলেন, ‘‘এই পদক পাওয়ার জন্য আপনাকে একটানা ১৮ হাজার দিন কাজ করতে হয়৷ অন্য পদক পেতে এতটো প্রয়োজন হয় না৷ তাই অবশ্যই এটা পদক পাওয়ার মতো একটি অর্জন৷''
দীর্ঘ বিবাহিত জীবনের জন্য স্বীকৃতি দেয়ার রীতি অন্যান্য দেশেও আছে৷ যেমন যুক্তরাষ্ট্রের কোনো দম্পতির দাম্পত্য জীবন ৫০ পেরোলে তাদের হোয়াইট হাউস থেকে শুভেচ্ছা জানানো হয়৷ আর ব্রিটেনে দাম্পত্য জীবন ৬০ পেরোলে রানির কাছ থেকে একটি বার্তা পাঠানো হয়৷
তবে প্রেসিডেন্ট পদক দেয়ার মতো ঘটনা সম্ভবত শুধু পোল্যান্ডেই ঘটে থাকে৷ ‘মেডেলস অফ দ্যা ওয়ার্ল্ড' নামক একটি ওয়েবসাইট চালান মেগেন রবার্টসন৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘এটা আসলেই অনন্য ঘটনা৷ বিয়ে টিকে থাকার জন্য এমন পদক দেয়ার কথা আমার আর জানা নেই৷''
১৯৬০ সাল থেকে পোল্যান্ডে এই রীতি চালু রয়েছে৷
যেভাবে টিকে রয়েছে
সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট পদক পেয়েছেন এমন একজন হলেন ক্রিস্টিনা সেরেনাস্কা৷ তার মতে, তারা যখন ছোট থেকে বড় উঠেছিলেন তখন সহজেই বিয়ে ভেঙে দেয়ার মতো বিষয়ের সঙ্গে পরিচিত ছিলেন না৷ ‘‘ডিভোর্সের বিষয়টি সমাজে গ্রহণযোগ্য ছিল না৷ গির্জার কাছে গ্রহণযোগ্য ছিল না৷ আর আমাদের পরিবারে কোনো তালাকের ঘটনা ছিল না৷''
সেরেনাস্কার স্বামী অবশ্য বিয়ে টিকে থাকার উপায় সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন একটু মজা করে৷ তিনি বলেন, ‘‘আমরা দু'জন পেশায় চিকিৎসক ছিলাম৷ এত ব্যস্ত থাকতে হতো যে মাসে হয়ত ১২দিন একজন আরেকজনের সঙ্গে দেখাই হতো না৷ এভাবে কবে যে ৫০ বছর কেটে গেছে টেরই পাইনি!'' সূত্র: এএফপি, এপি
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
দীর্ঘ বিবাহিত জীবনের জন্য প্রেসিডেন্ট পদক!
সাধারণত সামরিক বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পদক দেয়ার কথা শোনা যায়৷ কিন্তু পোল্যান্ডে বিষয়টা একেবারে অন্যরকম৷ সেখানে যেসব দম্পতির বিবাহিত জীবন ৫০ বছর পেরিয়েছে তাদেরকে প্রেসিডেন্ট পদক দিয়ে সম্মানিত করা হয়৷ এভাবে প্রতি বছর গড়ে প্রায় ৬৫ হাজার পদক বিতরণ করা হয়৷
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলনকক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। এ সময় আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও ওয়াকআউট করে প্রতিবাদ জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
দুই দিনের দ্বিপক্ষীয় সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ঢাকা সফরের জন্য একটি আমন্ত্রপত্র পৌঁছে দেবেন।
















