যাদের জীবনে লক্ষ্য শুধু একটাই জনগণের খেদমত করবেন তারা কখনই নিজের দিকটা দেখতে পারবেননা। তেমনি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কথা আমরা সবাই জানি। তিনি শুধু দেশ ও জনগণের কথাই ভেবেছেন। তেমনি একটা ঘটনা ঘটেছে ইরানের পাবলিক বাসে। ইরানের এই সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পাবলিক বাসের যাত্রী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন গন্তব্যে! যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ব্লেজসহ বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিশ্বের এক সময়কার অন্যতম প্রভাবশালী প্রেসিডেন্ট তার আসল পেশা শিক্ষকতায় ফিরে গেছেন। ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রিধারী আহমাদিনেজাদ এখন পুরোদস্তুর শিক্ষক। নিজের অধ্যাপনায়ই সময় দিচ্ছেন বেশি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শুধু শিক্ষকতায়ই ফেরেননি, ইরানের সাবেক স্পষ্টভাষী প্রেসিডেন্ট এখন তার কর্মস্থল তেহরানের নারমাকের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপনায় যেতে পাবলিক বাসে চড়েন! তা-ও আবার সিট নির্ধারিত নয়, কখনো দাঁড়িয়ে, সুযোগ পেলে তবেই সিটে চড়ে! অবাক করা ব্যাপার, সাবেক প্রেসিডেন্ট যেমন পাবলিক বাসে চড়তে একটু অস্বস্তিতে ভোগেন না, তেমনি তার সহকর্মী-সহযাত্রীদেরও দেখা যায় একেবারে স্বচ্ছন্দ। ১৯৫৬ সালের ২৮ অক্টোবর আরাদানে জন্ম নেন আহমাদিনেজাদ। শৈশব থেকেই রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠা আহমাদিনেজাদ ১৯৭৯ সালে দেশটিতে সংগঠিত ইসলামী বিপ্লবের সময় অগ্রণী ভূমিকায় ছিলেন। ২০০৫ সালের ৩ আগস্ট থেকে ২০১৩ সালের ৩ আগস্ট পর্যন্ত দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে টানা দু’দফায় দায়িত্ব পালন করেন অ্যালায়েন্স অব বিল্ডার্স দলের এ রাজনীতিক। এর আগে, তেহরানের মেয়র ছিলেন তিনি। আহমাদিনেজাদ যেমন রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে আলোচিত ছিলেন, তেমনি পশ্চিমা ও ইহুদীবিরোধী আগ্রাসী অবস্থানের জন্য কমিউনিস্ট রাষ্ট্রগুলোর প্রিয়জন ছিলেন। তার দায়িত্ব পালনকালে তেহরানের পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার জন্য বেশ ক’বার পারস্য উপসাগরে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। তবে, ইহুদী ও পশ্চিমাদের কাছে ‘অপছন্দের’ এ প্রেসিডেন্ট দেশটির সাধারণ জনগণের কাছে আস্থার মানুষ ছিলেন! রক্ষণশীল হয়েও স্বচ্ছ ও সরল জীবন যাপনের জন্যই তিনি টানা দু’দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন বলে মনে করা হয়। এর আগে, মেঝেতে মাদুর পেতে নামাজ পড়া ও ঘুমানোর ছবি প্রকাশ হওয়ার পর আহমাদিনেজাকে প্রশংসায় ভাসিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। [b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
পাবলিক বাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট!
যাদের জীবনে লক্ষ্য শুধু একটাই জনগণের খেদমত করবেন তারা কখনই নিজের দিকটা দেখতে পারবেননা। তেমনি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কথা আমরা সবাই জানি। তিনি শুধু দেশ ও জনগণের কথাই ভেবেছেন। তেমনি একটা ঘটনা ঘটেছে ইরানের পাবলিক বাসে। ইরানের
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
ইরানে নতুন হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের তিনজন জ্যেষ্ঠ আরব কর্মকর্তা। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বাড়ল
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত করেছে পেন্টাগন। তবে তাঁদের মৃত্যু যুদ্ধের সরাসরি সংঘাতের কারণে হয়নি। আট মাসেরও বেশি সময় পর হতাহতের এই হালনাগাদ হিসাব প্রকাশ করা হয়েছে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সরঞ্জাম আমদানির জন্য পাঁচ হাজারের বেশি সংস্থার একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এসব সংস্থার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারি ট্রাক আমদানি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।













