তুরস্ক যুক্তরাষ্ট্রকে তার সামরিক ঘাটি ব্যবহার করে ইসলামিক স্টেটের (আইএস) ওপর হামলার অনুমতি দিয়েছে। তুরস্কের সামরিক ঘাটি ব্যবহার করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী তুরস্কের মাটিতে সিরিয়ার মধ্যমপন্থী সরকার বিরোধীদের প্রশিক্ষণও দেয়া হবে। খবর বিবিসির।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। তবে, আইএস-এর বিরুদ্ধে কোন অভিযানে অংশ নিবে না তুরস্ক।

এদিকে, সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী কোবানি শহরের এক অংশ এখনও আইএস-এর দখলে রয়েছে। আইএসের হাতে কোবানির পতন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তা হলে ঝুকির মুখে পড়বে তুরস্কের সীমান্ত। উল্লেখ্য, কোবানি হচ্ছে কুর্দি অধ্যুষিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি শহর। কোবানি থেকে হাজারো কুর্দি তুরস্কে আশ্রয় নিয়েছে। সূত্র: বিবিসি

এসএমএ