‘বিপজ্জনক গোয়েন্দা অভিযান’ চালানোর সময় লিবিয়ায় একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার ঘটনায় ৩ ফরাসি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ।বিবিসি মাধ্যমে প্রেসিডেন্ট অলন্দ এই খবর নিষ্চিত করেন ।

লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকার এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেছে, তাদের (ফরাসি সেনা) উপস্থিতি জাতির (লিবিয়া) সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’।এক বিবৃতিতে লিবীয় সরকার জানিয়েছে, “ফরাসি সরকারের দেওয়া ঘোষণায় তারা অসন্তুষ্ট।”

বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টিফেন ল্য ফোল প্রথমবারের মতো নিশ্চিত করেন যে, লিবিয়ায় তাদের বিশেষ বাহিনী ছিল।

মঙ্গলবার লিবীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামপন্থি বিদ্রোহীরা একটি ফরাসি হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করেছে।রোববার বেনগাজি শহরের কাছে হেলিকপ্টারের উপর এই হামলা চালানো হয়। এতে হেলিকপ্টারে থাকা আরোহী সবাই নিহত হন।

২০১১ সালে দেশটির একনায়ক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর দেশটিতে বিভক্তি চরমে উঠে। দেশটির বিভিন্ন অংশে পৃথক সরকার বা শাসন ব্যবস্থা চালু হয়েছে।

জেড