মালয়েশিয়ার নিখোঁজ বিমানের চীনা আরোহীদের আরো ৫০ স্বজন রোববার কুয়ালালামপুর এসেছেন। তাদের প্রিয়জনদের ভাগ্যে কি ঘটেছে তা জানতে মালয়েশীয় কর্তৃপক্ষকে চাপ দিতেই তারা এসেছেন বলে জানা গেছে।
দ্য স্টারের অনলাইনে বলা হয়েছে, শোকগ্রস্ত এসব আত্মীয়-স্বজনের অভিযোগ, মালয়েশীয় কর্তৃপক্ষ নিখোঁজ বিমান এমএইচ৩৭০ সম্পর্কে তথ্য গোপন করছে। তারা প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও পরিবহন মন্ত্রী হিশামউদ্দিন হোসেনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।
কিন্তু নাজিবের একজন সহকারী জানিয়েছেন, রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে এসব স্বজনের বৈঠকের কোন সময়সূচি নির্ধারিত হয়নি।
তবে মালয়েশীয় এয়ারলাইন্সের একজন মহিলা মুখপাত্র এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এদিকে বিমান নিখোঁজের অল্প ক’দিন পরেই চীন থেকে বেশ কয়েকজন স্বজন কুয়ালালামপুর এসেছিলেন। তারা এখানেই অবস্থান করছেন।
গত সপ্তাহে দেশটির নাজিব রাজাক স্যাটেলাইট উপাত্তের ওপর ভিত্তি করে ঘোষণা দিয়েছিলেন, ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে।
কিন্তু অনেক স্বজনই যথাযথভাবে বিষয়টি প্রমাণিত না হওয়া পর্যন্ত এ কথা মানতে অস্বীকৃতি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এর আরোহীর ১৫৩ জনই চীনের।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
আন্তর্জাতিক
নিখোঁজ বিমানের আরো স্বজনদের আগমন মালয়েশিয়ায়
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের চীনা আরোহীদের আরো ৫০ স্বজন রোববার কুয়ালালামপুর এসেছেন। তাদের প্রিয়জনদের ভাগ্যে কি ঘটেছে তা জানতে মালয়েশীয় কর্তৃপক্ষকে চাপ দিতেই তারা





