বুলগেরিয়া দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে তুরস্ক সীমান্তে বৃহস্পতিবার ১ হাজার সৈন্য মোতায়েন শুরু করেছে। যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলো থেকে ইউরোপে পাড়ি জমানো শরণার্থীদের ঢল ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের চিফ অব স্টাফ জর্জি কস্তোভ একথা জানান।
উদ্ভুত এই শরনার্থী পরিস্থিতিকে ‘জটিল’ আখ্যা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা গোটা বুলগেরিয়া-তুরস্ক সীমান্তে ধাপে ধাপে ১ হাজার সৈন্য মোতায়েন করার একটি পরিকল্পনা গ্রহণ করেছি।’
জেডআই





