চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এ ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন

শুক্রবার সকালে এ ভূ-কম্পন অনুভূত হয় বলে মার্কিন জিওলজিক্যাল সারভে (ইউএসজিএস) জানায়।

ইউএসজিএস জানায়, ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল হোতান শহরের ১৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের পিসান কাউন্টিতে।

চীনের আর্থকুয়েক নেটওয়ার্ক সেন্টার অবশ্য এই ভূ-কম্পনকে ৬.৫ মাত্রার বলে জানিয়েছে।

এআর