পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতী বাস্তবায়নের উদ্দেশ্যে একসাথে কাজ করতে সম্মত হয়েছে ইউক্রেন এবং রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্টের অফিস এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্টের অফিস আরো জানায়, রাশিয়া ও ইউক্রেন ইতোমধ্যে কার্যকরভাবে সীমান্ত নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
ইউক্রেনের পূর্ব অঞ্চলের সংঘাত নিরসনের জন্য ইউক্রেন, রাশিয়া, জার্মান এবং ফান্সের নেতারা আলোচনা করছেন। এই আলোচনার পর যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষেয়ে সংবাদ এলো।
ইউক্রেন ও রাশিয়াপন্থী বিদ্রোহীদের মাঝে সম্পাদিত একটি যুদ্ধবিরতি চু্ক্তি সোমবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা।
চু্ক্তিটির মেয়াদ ছিল শুক্রবার পর্যন্ত। পরে ৩ দিন বাড়িয়ে সোমবার পর্যন্ত ধার্য করা হয়। তবে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
বিবিসি'র খবরে বলা হয়, পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে। এছাড়া ডনেটস্ক শহরে রিপোর্ট করার সময় রাশিয়ার সরকারি টিভি চ্যানেলের একজন ক্যামেরাম্যান নিহত হয়েছে। সূত্র: বিবিসি।
৩০ জুন (টাইমনিউজবিডি.কম) //টিআই





