বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার গ্রেপ্তারি পরওয়ানার রায়কে রাজনৈতিকভাবে প্রনোদিত উল্লেখ করে মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন যুক্তরাজ্য বিএনপি’র নেতৃবৃন্দ।
দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ বিক্ষোভ কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ কর্মী-সমর্থক অংশ নেন। এসময় তারা সরকারবিরোধী নানা শ্লোগান দেন। যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে ব্রিটেনের বিভিন্ন জোনের নেতৃবৃন্দসহ , যুক্তরাজ্য যুবদল , স্বেচ্ছাসেবক দল, আইনজীবী ফোরাম , জাসাস ও মহিলা দলের শত শত নেতাকর্মীরা অংশ নেয়।
বিএনপি’র সভাপতি এম এ মালিকের তার বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা ও নির্যাতনে জর্জরিত করে রাজনীতি থেকে দূরে রাখতে চাই বর্তমান অবৈধ আওয়ামী সরকার।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের বলেন, “রক্ষী বাহিনী দিয়ে যেমন স্বৈরাচারী অব্যাহত রাখা সম্ভব হয়নি, একইভাবে জেল-জুলুম আর গুম-খুন চালিয়েও ক্ষমতা স্থায়ী করা সম্ভব হবে না।”
প্রবাস থেকেই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরুর আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম লুৎফর রহমান , সহ সভাপতি আক্তার হোসেন, জাবি ছাত্র দলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, হাসিবুল হাসান হাসিব, সাংবাদিক মুহম্মদ নূরে আলম, সাংবাদিক মাহবুব আলী খানশুর, মানবাধিকার কর্মী ফরিদুল ইসলাম, এস এম মাহবুব, এসকে তরিকুল ইসলাম, গরিব হোসেন, কামরান মুহম্মদ জাকি বিল্লাহ, কামরুল হাসান, শামীম আহমেদ, তাজ উদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ যে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মামলা মাথায় নিয়ে ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। শেখ হাসিনা হত্যাচেষ্টাসহ আরও দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।অন্যদিকে, জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে গিয়াসউদ্দিন আল মামুন কারাগারেই আছেন।
রায়ে হাইকোর্ট তারেক রহমানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বিচারিক আদালতকে।
পলাতক তারেক রহমান আত্মসমর্পণ করলে বা তাকে গ্রেপ্তার করা গেলে সেই সময় থেকে তার দণ্ড কার্যকর হবে বলে হাইকোর্ট জানিয়েছেন।
তবে তারেক রহমান লন্ডনে বসে আপিল করতে পারবে না জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তাকে যুক্তরাজ্য থেকে ধরে আনার চেষ্টা করা হবে।’
এমবিএইচ





