জীবনের সব বাধা বিপত্তিকে পিছনে ফেলে আবারও সফল হলেন মা-মেয়ে। শত প্রতিকূলতা সত্ত্বেও তারা বসলেন পরীক্ষার টেবিলে। সম্প্রতি ভারতের আন্ধেরি এলাকার একটি বস্তিতে এমন  ঘটনা ঘটেছে।
জয়ত্রী খানম। দুই মেয়ে সেতা আর সিতালকে নিয়েই সংসার তার। বাস করেন আন্ধেরির সিভানজি নগর বস্তিতে। স্বামী মেকানিক জয়ন্ত মারা গেছেন ২০০৫ সালের বন্যায়। তখন থেকে সংসারের ঘানি টানতে টানতে আজ এতদুর এসেছেন। এ বছরই তারা দিচ্ছেন এসএসসি পরীক্ষা।
দুটি বাড়িতে রান্নার কাজসহ  ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের একটি আশ্রয় কেন্দ্রেও কাজ করেন তিনি। আর এ আয় দিয়েই কোনমতে চলে তাদের তিনজনের সংসার।বড় মেয়ে সিতাল(১৮) এর কলেজে পড়া এবং ছোট মেয়ে সেতার (১৫) পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্যই তিনি কঠোর সংগ্রাম করে যাচ্ছেন।এমনকি হাজার কষ্টেও তিনি নিজের পড়াশুনাও বন্ধ রাখেননি।
জয়ত্রী জানান, নাইট স্কুলে পড়েও তিনি তার কাঙ্খিত লক্ষ্যের দিকে পৌছে যাচ্ছেন। তার পরীক্ষা দেয়াটা কেবলই সম্ভব হয়েছে পরিবারের সদস্যসহ শিক্ষকদের সহযোগিতার ফলেই। সকলের সহযোগিতা ছাড়া এটা কখনই সম্ভব হত না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, তিনি তার পড়াশুনা শেষ করলে তার প্রোমোশন হবে এবং তার বেতনও বাড়বে। আর বেতনের সাথে আরও তিন হাজার টাকা যোগ হলে তিনি মেয়েদের পড়াশুনা অনেক দুর এগিয়ে নিতে পারবেন বলে আশা করছেন। সূত্র: টাইম অব ইন্ডিয়া
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ
[/b]