আফগান প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহর র্যারলিতে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকজন আহত হলেও অক্ষত রয়েছেন আবদুল্লাহ। শুক্রবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন আশরাফ ঘানি। প্রথম দফায় জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট কেউ না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট নেয়া হবে। তবে, আবদুল্লাহ আবদুল্লাহকেই সম্ভাব্য বিজয়ী বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাজধানী কাবুলে নির্বাচনী র্যারলির আয়োজন করেন আবদুল্লাহ। এক পর্যায়ে র্যা লির সামনে কমপক্ষে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি আত্মঘাতী হামলা ছিল বলে জানিয়েছে বিবিসি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ ঘানি এ হামলার নিন্দা জানিয়েছেন। তবে, বোমা হামলার দায়ভার কেউ স্বীকার করেনি। সূত্র: বিবিসি [b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
আন্তর্জাতিক
অল্পের জন্য রক্ষা পেলেন আফগান প্রেসিডেন্ট প্রার্থী
আফগান প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহর র্যারলিতে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকজন আহত হলেও অক্ষত রয়েছেন আবদুল্লাহ। শুক্রবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।





