রাশিয়া তার সীমান্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার মোতায়েন করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, শত্রুর ক্ষেপণাস্ত্র সম্পর্কে আগেই সতর্ক সংকেত দিতে সক্ষম এই রাডার সিস্টেমগুলো মোতায়েনের ফলে রাশিয়ার আকাশসীমার প্রতিরক্ষা জোরদার হল।
শোইগু আরো বলেছেন, শত্রুর ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় এইসব রাডার সিস্টেম খুবই কার্যকর ও গঠনমূলক।
রুশ প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়ার পারমাণবিক শক্তি-সামর্থ্য বিশ্বে সর্বাধুনিক।
সাম্প্রতিক সময়ে ইউরোপে ন্যাটো ও আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলায় রাশিয়া পাল্টা পদক্ষেপ জোরদার করেছে।
সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]