ইসরাইলের পার্লামেন্ট- নেসেটের সদস্য হানিন জোয়াবি ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বাহিনীর কঠোর দমননীতির পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন।
গত শুক্রবার জোয়াবি সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে আমরা ভয় করি না।
অন্যদিকে, জামাল জাহালকা নামে ইসরাইলের আরেক আইন প্রণেতা ইসরাইলকে সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদের যেকোন ক্ষতি মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে।
তিনি আরো বলেন, এখানে কেউ শান্তি প্রতিষ্ঠার আশা করে থাকলে কোনো ধরনের শর্ত ছাড়াই মুসলমানদের আল -আকসা মসজিদে ইবাদত করতে দিতে হবে।
এছাড়া, মুসলমানদের কোনো প্রকার উস্কানি না দিতে এবং বিকারগ্রস্ত আচরণ না করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাহালকা।
জোয়াবি আরো বলেন, ‘ফিলিস্তিনিরা এখনো অবরুদ্ধ । কেবল শক্তি প্রয়োগ করে এই অবরোধ ভাঙা যাবে না। একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক সমাধানের মাধ্যমে আমরা এ দখলদারিত্ব ও অবরোধের অবসান ঘটাতে পারি।’
ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার কারণে গত ৩০ অক্টোবর নেসেটে ইসরাইলি আরব নারী সংসদ সদস্য হানিন জোয়াবির সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। নেসেটের ৬৮ জন সংসদ সদস্য হানিন জোয়াবিকে পার্লামেন্ট থেকে সাময়িক বহিষ্কারের পক্ষে ভোট দেন। সূত্র: রেডিও তেহরান
ইআর





