গত কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে নরেন্দ্র মোদীকেই বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। আর মুরলী মনোহর যোশী প্রার্থী হচ্ছেন কানপুর কেন্দ্রে। শনিবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। নরেন্দ্র মোদী ছাড়াও এদিন চূড়ান্ত হয়েছে রাজনাথ সিংয়ের আসনও। তিনি লড়বেন লক্ষ্ণৌ কেন্দ্র থেকে।
দিনভর ম্যারাথন বৈঠকের পর অবশেষে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর কেন্দ্র ঠিক করতে সমর্থ হল বিজেপি। বারাণসী কেন্দ্র থেকে মুরলী মনোহর যোশী নন, লড়বেন নরেন্দ্র মোদী। শনিবার দিল্লিতে দলের সদর দফতরে লোকসভা ভোটে চতুর্থ দফার প্রার্থী তালিকা স্থির করতে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বারাণসী কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এনিয়ে দলের অন্দরের বিবাদও প্রকাশ্যে চলে আসে। তবে শেষ পর্যন্ত বারাণসী কেন্দ্রে প্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর নামেই সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আর বারাণসী থেকে সরে মুরলীমনোহর যোশী লড়বেন কানপুর কেন্দ্র থেকে। আর বিজেপি সভাপতি রাজনাথ সিং প্রার্থী হচ্ছেন লক্ষ্ণৌ কেন্দ্র থেকে।
শনিবার রাত এগারোটা নাগাদ বারাণসী থেকে প্রার্থী হিসাবে মোদীর নাম ঘোষণা হতেই উত্সব শুরু করে দেন মোদীর সমর্থকরা। প্রার্থী তালিকা ঘোষণার পরেই টুইটারে মোদী বলেন,
বারাণসী কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ায় দলের কাছে আমি কৃতজ্ঞ। বারাণসী থেকে ভোটে লড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।
চতুর্থ দফায় উত্তরপ্রদেশ সহ বারোটি রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা-নেত্রী। জটিলতা ছিল অরুণ জেটলির আসন নিয়েও। তাঁকে পাঞ্জাবের অমৃতসর কেন্দ্র থেকে দাঁড় করাতে চেয়েছিল দল।কিন্তু এই কেন্দ্রের বর্তমান সাংসদ নভজ্যোত সিং সিধু আসনটি ছাড়তে নারাজ ছিলেন। তবে শেষ পর্যন্ত অরুণ জেটলিকেই অমৃতসর থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি। এছাড়া উত্তরপ্রদেশের পিলভিট আসনে প্রার্থী হচ্ছেন মানেকা গান্ধী। মানেকার ছেলে বরুণ গান্ধী দাঁড়াচ্ছেন সুলতানপুরে। উমা ভারতী প্রার্থী হচ্ছেন ঝাঁসি থেকে। বিহারের পাটনা সাহেবে লড়বেন শত্রুঘ্ন সিনহা। দিল্লির চাঁদনি চক কেন্দ্রে প্রার্থী হচ্ছেন হর্ষবর্ধন। গুজরাত সহ বাকি রাজ্যগুলির প্রার্থী তালিকা আগামী ১৯ মার্চ ঘোষণা করা হবে। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ১৬মার্চ, টাইমনিউজবিডি// টিআই[/b]
মোদী লড়বেন বারাণসী থেকে
গত কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে নরেন্দ্র মোদীকেই বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। আর মুরলী মনোহর যোশী প্রার্থী হচ্ছেন কানপুর কেন্দ্রে। শনিবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। নরেন্দ্র মোদী ছাড়াও এদিন চূড়ান্ত হয়েছে রাজনাথ সিংয়ের আসনও। তিনি লড়বেন লক্ষ্ণৌ কেন্দ্র থেকে।
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি : মমতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
















