যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইরাকের মসুলে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নিহতদের একজন হচ্ছেন আইএসের যুদ্ধবিষয়ক উপমন্ত্রী এবং অপরজন হচ্ছেন মসুলের সামরিক কমান্ডার। গত ২৫ জুন পরিচালিত অভিযানে নিহত হয় তারা।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেছেন, গত মাসে আইএসআইএলের নেতাদের বিরুদ্ধে অভিযান ও তাদের মৃত্যুর ফলে মসুলে সংগঠনটির নেতাদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং উত্তর ইরাকে আইএস তাদের দুই শীর্ষ নেতাকে হারিয়েছে।
কুক জানান, মসুলের কাছাকাছি এলাকায় বিমান হামলায় নিহত হয়েছে আইএসের যুদ্ধবিষয়ক উপমন্ত্রী বাসিম মুহাম্মদ আহমাদ সুলতান আল বাজারি। নিহত অপরজন হচ্ছে মসুলের সামরিক কমান্ডার হাতিম আল হামদানি।
প্রসঙ্গত, গত জুনে আইএসের হাত থেকে ফালুজা শহরটি মুক্ত করতে সক্ষম হয়। এরপরই ইরাকের আরেক বৃহৎ শহর মসুল উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী।
জেড





