আফগানিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর এক বিমান হামলায় অন্তত ৫ আফগান সেনা নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা নিহতদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ন্যাটো জোট জানায়, হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি তার টুইটার বার্তায় বলেন,আজ বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় লোগার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিমান হামলায় অন্তত ৫ আফগান সেনা নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে।
ঘটনার পর লোগার প্রদেশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে এ বর্বরোচিত হামলা চালায় ন্যাটো বাহিনী। এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত ও যথোপযুক্ত প্রতিক্রিয়া জানানোর জন্য প্রাদেশিক কর্মকর্তারা বৈঠক করেছেন।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
ন্যাটোর বিমান হামলায় ৫ আফগান সেনা নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর এক বিমান হামলায় অন্তত ৫ আফগান সেনা নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা নিহতদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ন্যাটো জোট জানায়, হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি তার টুইটার বার্তায় বলেন,আজ বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় লোগার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিমান হামলায় অন্তত ৫ আফগান সেনা নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে।





