ইরাকের ভূখণ্ডের ভিতর সিরিয়ার বিমানবাহিনীর অভিযানের বিষয়টি স্বীকার করেছেন ইরাকের প্রেসিডেন্ট নুরী আল মালিকি।

বিবিসি'র সাথে আলাপকালে মালিকি বলেন, সীমান্তবর্তী কাইম শহরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে মঙ্গলবার সিরিয়ার ফাইটার জেটগুলো বোমা বর্ষণ করে।

সিরিয়ার এই অভিযানের বিষয়ে আপত্তি করেনি নুরী আল মালিকির সরকার। বরং বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া' (আইএসআইএস) এর বিরুদ্ধে যে কোনো অভিযানকে 'স্বাগত' জানিয়েছে।

চলতি মাসে দ্বিতীয় বৃহৎ শহর মসুলসহ বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে বিদ্রোহী আইএসআইএস এবং তাদের সহযোগীরা। সরকারি বাহিনীর সাথে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সূত্র: বিবিসি।

২৬জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই