রুশ প্রেসিডেন্টের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সের্গেই গ্লাযিয়েভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতে মার্কিন আধিপত্যের অবসান ঘটবে।
তিনি আরো বলেছেন, ইউক্রেন ইস্যুতে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিলে রাশিয়া আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে ফেলবে। আসলে শুধু নির্ভরতা কমানো নয় বরং তাদের ওপর আমাদের কোন নির্ভরতাই থাকবে না। এর ফলে আমরাই ব্যাপকভাবে লাভবান হবো। তিনি বলেন, রাশিয়া আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের ব্যবহার বন্ধ করে দিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ার পর তিনি এসব মন্তব্য করলেন। ওবামা হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়ায় সেনা মোতায়েন অব্যাহত রাখলে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ধারাবাহিক পদক্ষেপ নেয়া হবে,যা রাশিয়াকে একঘরে করে দেবে। সূত্র: ওয়েবসাইট
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
আন্তর্জাতিক
নিষেধাজ্ঞা আরোপ করলে ধসে পড়বে মার্কিন অর্থনীতি: রাশিয়া
রুশ প্রেসিডেন্টের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সের্গেই গ্লাযিয়েভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা





