যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটন বড় জয় পেয়েছেন।
ডেমোক্র্যাটিক পার্টির মনোয়নের দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে তিনি এই জয় পান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই জয় নিশ্চিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।
এপির খবরে বলা হয়, নিউ মেক্সিকোতে ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটন পেয়েছেন ৫৩ শতাংশ এবং ডেমোক্র্যাটিক পার্টির মনোয়নের দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৭ শতাংশ।
অন্যদিকে নিউ জার্সিতে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটন। তিনি এই অঙ্গরাজ্যে ৫৯.২ শতাংশ এবং বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪০.২ শতাংশ।
এসএম





