ভারতের কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এক ভাই বিজেপি-তে যোগ দিয়েছেন। শুক্রবার মনমোহনের এ ভাই নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। খবর এনডিটিভির।
বিজেপি ও মোদীর বিরুদ্ধে বক্তব্য দেয়ার মাত্র একদিন পরই এ 'আশ্চর্যজনক' ঘটনাটি ঘটল। বৃহস্পতিবার এক বক্তব্যে মনমোহন বলেছিলেন যে, তিনি 'মোদী ঝড়' নিয়ে কিছু বলতে চান না। 'তথাকথিত মোদী ঝড়'কে তিনি গণমাধ্যমের সৃষ্টি বলেও মন্তব্য করেছিলেন।
মনমোহন সিংয়ের ওই ভাইয়ের নাম দলজিৎ সিং কোহলি। দলজিৎ এর আগে শিরমণি আকালি দল (এসএডি)-এর নেতা ছিলেন। অবশ্য পাঞ্জাবে এর আগে বিজেপির সঙ্গে আকালি দলের জোট ছিল।
শুক্রবার পাঞ্জাবের অমৃতসরে ভোটের ক্যাম্পেইনে করতে যান নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বিজেপিতে যোগ দেয়ার ঘোষণা দেন।
তার যোগদানের পর মোদী বলেন, "ড. মনমোহন সিংয়ের ভাই বিজেপিতে যোগ দেয়ায় আমাদের শক্তি আরো বেড়ে গেল। বিজেপিতে আমি তাকে স্বাগত জানাই। এটি কেবল সদস্যপদের দল নয়, বরং সম্পর্কের বিষয়টি জড়িত। আমরা একটি আন্তরিক সম্পর্ক তৈরি করব।"
জনমত জরিপে দেখা গেছে ১৩ সিটের পাঞ্জাব প্রদেশে কংগ্রেসের চেয়ে বিজেপি-এসএডি জোট এগিয়ে রয়েছে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]