উত্তর কোরিয়া বিরোধী প্রচারপত্র লিখে বেলুনের সাহায্যে দেশটিতে উড়িয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার একদল সক্রিয় কর্মী। তারা শুক্রবার সীমান্ত বরাবর উত্তর কোরিয়া বিরোধী ১০ লাখের বেশী প্রচারপত্র বেলুনের সাহায্যে পাঠিয়েছে।

তাদের এ ধরণের পদক্ষেপ উত্তর কোরিয়াকে ক্ষেপিয়ে তুলতে পারে বলে ধারণা করা ধারণা করা হচ্ছে। তারা এ ধরণের প্রচারণা নিষিদ্ধ করতে সিউলের কাছে দাবি জানিয়েছে।

গ্যাস ভর্তি ২৪টি বেলুনে প্রচারপত্রগুলো বেঁধে উত্তর কোরিয়ার পক্ষত্যাগী একটি গ্রুপ সিউলের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে মধ্যরাতের পরপরই সেনা পরিবেষ্টিত সীমান্তে এগুলো উড়িয়ে দেয়।

গ্রুপের নেতা লী মিন-বক এএফপিকে বলেন, এসব প্রচারপত্রে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কিম বংশের কঠোর নিন্দা জানানো হয়। প্রচারপত্র সম্বলিত প্যাকেটে এক মার্কিন ডলার, ছোট রেডিও ও ডিভিডি রয়েছে।

উত্তর কোরিয়া জানায়, বেলুনের সাহায্যে প্রচারপত্র ফেলা নিষিদ্ধ করতে দক্ষিন কোরিয়ার অস্বীকৃতি এ দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা আবারো শুরু করার চুক্তিকে সংকটের মুখে ফেলে দিয়েছে। এদিকে দু’ সপ্তাহ আগে উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনী লী গ্রুপের কিছু বেলুন গুলি করে ভ’পাতিত করার চেষ্টা চালায়।

এসএমএ