হিটলারের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, জনমত সমীক্ষায় মোদী এগিয়ে থাকার মানে কখনই এই নয় যে মোদীর নীতি ভালো। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশ্ন, ১৯৩৩-এ জার্মানিতে ভোটে যেতেন অ্যাডলফ হিটলার।
তার মানে কি এ কথা বোঝায় যে হিটলারের নীতি ঠিক ছিল? মোদীর প্রধানমন্ত্রিত্ব কোনও ব্যক্তিগত বিষয় বা ব্যক্তির আকাঙ্খা নয় বলেও মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, আরএসএস এবং বিভিন্ন কর্পোরেট সংস্থা যৌথভাবে মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরতে চাইছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারাল ফ্রন্টের কোনও ভবিষ্যত নেই। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভাবে চলেন তা সবার জানা। তাই, তাঁর সঙ্গে যাওয়ার লোক নেই।
ভোটের পর কী করবে সিপিআইএম? কংগ্রেসকে সমর্থনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, তিনি আশা করেন যে এ বার আর ২০০৪-এর মতো অবস্থা হবে না। সে বার কংগ্রেসকে সমর্থনে বাধ্য হয়েছিল সিপিআইএম। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপিকে রুখতে সর্বাত্মক চেষ্টা করবে বামেরা। তবে, কংগ্রেসকে মোটেই স্বাগত জানাচ্ছেন না তাঁরা। কারণ, মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
মোদীকে হিটলারের সঙ্গে তুলনা
হিটলারের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, জনমত সমীক্ষায় মোদী
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি : মমতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
















