বিজেপির ২৮২টি আসনের মধ্যে একজন মুসলিম সদস্যও নেই। এবারের নির্বাচনে লোকসভার ইতিহাসে সর্বনিম্ন ২০ জন মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন। খবর জি নিউজের। এবারের ১৬তম লোকসভা নির্বাচনে মুসলিম সদস্য কমে যাওয়ায় ভারতীয় মুসলমানদের মধ্যে নানা আশঙ্কা দানা বাঁধছে। নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী এই সংগঠনে কোনো মুসলিম সদস্য না থাকায় মুসলমানরা সত্যিই আতঙ্কিত। বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিল, ক্ষমতায় আসলে অযোধ্যায় বাবরী মসজিদের স্থলে রামমন্দির নির্মাণ করবে। এর আগে ২০০২ সালে নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গুজরাটে বাবরী মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে হিন্দু-মুসলমান দাঙ্গা বাধে। সেই দাঙ্গায় দুই হাজারেরও বেশি মুসলমান নিহত হন। ইতোমধ্যে নির্বাচনকালীন সহিংসতায় আসামে অন্তত ৪৩ মুসলিম নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন প্রায় পাঁচ হাজার। এবারের লোকসভার ২০ জন মুসলিম সংসদ সদস্যর মধ্যে সাতজনই পশ্চিমবঙ্গ থেকে জয়লাভ করেছেন। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের আছেন তিনজন। এ ছাড়া বিহার থেকে চারজন, জম্মু ও কাশ্মীর থেকে তিনজন এবং আসাম থেকে দুইজন জয়লাভ করেছেন। উত্তর প্রদেশ থেকে এই প্রথম কোনো মুসলিম প্রার্থী জয়লাভ করতে পারেননি। বিজেপি’র নির্বাচনী রেকর্ড গড়া ওই রাজ্যে মোট ৮০টি আসন রয়েছে। প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৩৭টি আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি এককভাবে পেয়েছে ২৮২টি আসন। লোকসভায় সরকার গঠন করতে হলে ২৭২টি আসনের প্রয়োজন। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন গুজরাটের টানা চারবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি (৬৩)। সূত্র: জি নিউজ [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
বিজেপিতে কোন মুসলিম সাংসদ নেই
বিজেপির ২৮২টি আসনের মধ্যে একজন মুসলিম সদস্যও নেই। এবারের নির্বাচনে লোকসভার ইতিহাসে সর্বনিম্ন ২০ জন মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন। খবর জি নিউজের।





