ইউক্রেনে চলমান গৃহযুদ্ধ থেকে মুসলমানদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের নেতা মুফতি সাইদ ইসমাগভ।
ইউক্রেনপন্থী এবং রাশিয়াপন্থী মানুষকে ইউক্রেনের গৃহযুদ্ধ আকৃষ্ট করছে এমন রিপোর্টের পর তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি সামাজিক যোগযোগের মাধ্যম ফেইসবুকে মুসলমানদের উদ্দেশ্যে ধর্মীয় নেতা লিখেছেন "ইউক্রেনে সবকিছু ভালো আছে, আপনি কল্পনাও করতে পারবেন না এখানে কতো ভালো জিনিস আছে! আমরা সবাই সূর্য পাচ্ছি এবং আমাদের পায়ের তলায় পাচ্ছি মাটি। আমরা কখনো হত্যাকাণ্ড, ইমামদের মেরে ফেলা অথবা নৃতাত্ত্বিকভাবে নির্মূলের শিকার হইনি। আমরা যেখানে খুশি সেখানে মসজিদ বানাতে পারি এবং সেগুলো ধ্বংস করা হয় না।"
মুফতি সাইদ ইসমাগভ আরো লিখেন, "ইউক্রেনের মুসলমানরা এই দেশ এবং দেশের সাধারণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ইউক্রেনে আমরা বাড়ির মতো অনুভব করি। এটা আমাদের জন্মভূমি।"
সর্বশেষ তিনি লিখেন, "ইউক্রেনে সবকিছু ভালো। আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এখানে আসবেন না।"
২০১২ সালের হিসেব অনুসারে ইউক্রেনে ৫০০,০০০ মুসলিম বসবাস করে। এদের মধ্যে ৩০০,০০০ জন হলেন তাতার মুসলিম। বর্তমানে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলিম সম্প্রদায়টি বড়। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।
[b]ঢাকা, ০৭ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]