রাজধানী রোমকে বাঁচাতে ৫৭ কোটি ৫০ লাখ ইউরো জরুরি সাহায্যের অনুমোদন দিল ইতালির সদ্যগঠিত সরকার। সম্প্রতি দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকে ‘সেভ রোম’ নামক এই বিতর্কিত আইনের অনুমোদন দেয়া হয়।
গত কয়েক বছর ধরে অব্যাহত মন্দার কারণে ইতালির অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। মন্দার খাদ থেকে দেশটির অর্থনীতিকে উদ্ধার করতে না পেরে চলতি বছরের ১৪ ফ্রেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এনরিকো লেট্টা। পরবর্তী সময়ে লেট্টার নিজ দলের অপেক্ষাকৃত তরুণ নেতা মাত্তিও রেনজি সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।
কিন্তু সরকার গঠনের পরপরই রোম শহরের বাজেট ঘাটতি মেটাতে ‘সেভ রোম’ আইনের অনুমোদন নিয়ে চাপের মুখোমুখি হন রেনজি। ‘রোমের প্রতি অন্যায় পক্ষপাত’ অভিযোগের পরিপেক্ষিতে গত বুধবার পাঁচ বছর ধরে চলমান এই বেইল আউট কর্মসূচি প্রত্যাহার করে নেয় রেনজি সরকার।
অবশেষে রোম শহরের মেয়রের পক্ষ থেকে অবরোধের হুমকি দেওয়ার পর শুক্রবার আইনটির অনুমোদন দেয় তার মন্ত্রিপরিষদ।
আইন অনুসারে, বাজেট ঘাটতি মেটাতে কেন্দ্রীয় সরকার থেকে ৫৭ কোটি ৫০ লাখ ইউরো আর্থিক সহায়তা লাভ করবে রোম।
সমালোচকদের অভিযোগ, ইতালির অন্যান্য অঞ্চলকে উপেক্ষা করে অন্যায়ভাবে রোমকে সরকারি প্রণোদনা দেয়া হচ্ছে। তারা মনে করেন, রোমে অতিরিক্ত সরকারি কর্মীকে চাকরিচ্যুত করে এবং অন্যান্য ব্যয় কমিয়ে এই ঘাটতি মোকাবেলা করা সম্ভব। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
‘সেভ রোম’ আইনের অনুমোদন দিল ইতালি
রাজধানী রোমকে বাঁচাতে ৫৭ কোটি ৫০ লাখ ইউরো জরুরি সাহায্যের অনুমোদন দিল ইতালির সদ্যগঠিত সরকার। সম্প্রতি দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকে ‘সেভ রোম’ নামক এই বিতর্কিত আইনের অনুমোদন দেয়া হয়। গত কয়েক বছর ধরে অব্যাহত মন্দার কারণে ইতালির অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি ভূখণ্ডের বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রথমে নেপাল পরে লিবিয়া হয়ে নৌকায় ইতালি নিতো চক্রটি
ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত নিত আন্তর্জাতিক মানবপাচার চক্রটি। এরপর তাদের প্রথমে এশিয়ার দেশ নেপালে পাঠানো হতো। সেখান থেকে লিবিয়া নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ নৌপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হতো। দীর্ঘদিন ধরে এভাবে মানবপাচার ও প্রতারণা করে আসছিল চক্রটি।
স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল ইতালি
স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। সেই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা এ-সংক্রান্ত ডিক্রি-আইন অনুমোদন করে।
মৎস্য ও প্রাণিসম্পদে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। মৎস্য চাষ, সামুদ্রিক মৎস্য, প্রাণিসম্পদ এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
ইতালির কিংবদন্তি ফুটবলার মাজ্জোলা আর নেই
ইতালিয়ান ফুটবল হারাল এক কিংবদন্তিকে। ইন্টার মিলান ও ইতালি জাতীয় দলের সাবেক তারকা সান্দ্রো মাজ্জোলা আর নেই। আজ শনিবার ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান।
















