প্রতি ভোটের মৌসুমে ভারতের বিভিন্ন রাজ্যে মদ বিক্রি বেড়ে যায়। ভারতের নির্বাচন কমিশন এদিকে নজরদারির উদ্যোগ নিয়েছে। প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে প্রত্যাশিত হারের চেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হলে সাথে সাথে কমিশনকে জানাতে হবে। তা না হলে দোকানের লাইসেন্স বাতিল হয়ে যাবে।
বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের সব জেলায় মদের দোকান মালিকদের জরুরি বৈঠকে ডেকে এই নির্দেশনামা জানিয়ে দিয়েছে আবগারি দফতর।
দার্জিলিংয়ের আবগারি দফতরের সুপার সুজিত দাস বলেন, এমনিতেই আমরা ভোটের সময়ে নিয়মিত হিসেব কমিশনকে দাখিল করি। এবার বাড়তি হিসেবে দৈনিক বিক্রির হিসেব দিতে হবে।
প্রশাসনিক সূত্রে জানা যায় মূলত অতি স্পর্শকাতর ও স্পর্শকাতর এলাকায় মদ বিক্রির ওঠানামা দেখে আরও কড়া পদক্ষেপ করার পথে হাঁটতে পারে কমিশন। কোথাও আচমকা মদ বিক্রি অস্বাভাবিক বেড়ে গেলে ওই এলাকাকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। তবে বিষয়টিতে মদের দোকান মালিকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
কারণ, বিদেশী মদের অধিকাংশ দোকান নিয়ম মেনে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা বাধ্যতামূলক। তারপর সে দিনের হিসেব পরদিন সকাল আটটার মধ্যে জেলাশাসক তথ্য রিটার্নিং অফিসারের দফতরে পৌঁছতে হবে। যাতে বেলা ১০টার মধ্যে সেখান থেকে রাজ্য আবগারি দফতরে পাঠানো যায় হিসেব।
পানশালা-লাগোয়া মদের দোকানে রাত ১২টা পর্যন্ত বিক্রি চলে। মাঝরাত পর্যন্ত দোকান চালানোর পরে হিসেব তৈরি করে পাঠাতে ভোর হয়ে যাবে। গত বছরের সঙ্গে এ বছর মদ বিক্রির হিসেব মেলানোর নির্দেশেও ক্ষুব্ধ হয়েছেন দোকান মালিকরা। গত বছর মার্চের চাইতে এ বছর কত শতাংশ বেশি বা কম বিক্রি হল, তার দিনভিত্তিক হিসেব রাখার জন্য আলাদা কর্মী নিয়োগ ছাড়া উপায় নেই, অভিযোগ করেন অনেকেই। ( সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
আন্তর্জাতিক
মদ বিক্রির হিসেব দিতে হবে নির্বাচন কমিশনকে
প্রতি ভোটের মৌসুমে ভারতের বিভিন্ন রাজ্যে মদ বিক্রি বেড়ে যায়। ভারতের নির্বাচন কমিশন এদিকে নজরদারির উদ্যোগ নিয়েছে। প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে প্রত্যাশিত হারের চেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হলে সাথে সাথে কমিশনকে জানাতে হবে।





