সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে সামরিক বাহিনীর বিমান হামলায় আইএসআইএল’র অন্তত ১৪০ সন্ত্রাসী নিহত হয়েছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা নিউজ জানিয়েছে, মঙ্গলবার সিরিয়ার বিমান বাহিনী তাবকা বিমান ঘাঁটিতে হামলা চালায় যেখানে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছিল। খবরে বলা হয়েছে, কয়েক ডজন সন্ত্রাসী বিমান হামলায় আহত হয়েছে। অভিযানে সন্ত্রাসীদের ব্যবহার করা বহুসংখ্যক গাড়ি ও গোলাবারুদ ধ্বংস হয়। গত বছরের আগস্ট মাসে আইএসআইএল সন্ত্রাসীরা বিমান ঘাঁটিটি দখল করে নিয়েছিল।
কিছুদিন আগে সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরা দখল করে নেয় সন্ত্রাসীরা। রাকা শহর থেকে পালমিরায় বহু সন্ত্রাসী ও গোলাবারুদ পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছিল বলে সিরিয়ার সেনাবাহিনী খবর পাওয়ার পর তাবকা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। রাকা শহরকে আইএসআইএল সন্ত্রাসীদের প্রধান ঘাঁটি বলে মনে করা হয়।
এছাড়া, মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনী দেশটির বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। এসব অভিযানে সিরিয়ার স্বেচ্ছাসেবীরাও সামরিক বাহিনীকে সহায়তা করেছে।
ইআর





