রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।
এবিএস
রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।
রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।
এবিএস
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
১১ দলীয় ঐক্যের লংমার্চে হাজারো মানুষের অভ্যর্থনা ও দাবি আদায়ে পাশে থাকার অঙ্গীকার পেয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাত দফা দাবি বাস্তবায়ন না হলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড এবং দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আদালতে নেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। সেই তিনি এবার এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করেছেন। বাংলা ছাড়া বাকি সব বিষয়ে পেয়েছেন জিপিএ-৫।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধ ও বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সাতক্ষীরার তালায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে হতাশার কথা এবং বাবা-মায়ের প্রতি অনুশোচনা প্রকাশ করেছেন এই শিক্ষার্থী।