বাগদাদের উত্তরাঞ্চলের বাইজি এলাকার প্রধান তেল পরিশোধনাগার দখলে নেয়ার দাবি করেছে সুন্নি বিদ্রোহীরা। ইরাকের সুন্নি বিদ্রোহীদের দাবি, তারা বাগদাদের উত্তরাঞ্চলের বাইজি এলাকার প্রধান তেল পরিশোধনাগার পুরোপুরি দখলে নিয়েছে। ১০ দিন ধরে তেল শোধনাগারটি জঙ্গিরা দখলে নিতে লড়াই চালাচ্ছিল।

সুন্নি বিদ্রোহীদের একজন মুখপাত্র জানান, সালাউদ্দিন প্রদেশের বাইজি তেল শোধনাগার এখন স্থানীয় আদিবাসী ও প্রশাসকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্রোহীদের ওই মুখপাত্র জানান, বাগদাদে তাদের লড়াই চলবে।

বিবিসির খবরে জানানো হয়, বাগদাদের উত্তর ও পশ্চিমাঞ্চল জঙ্গিদের দখলে রয়েছে। জঙ্গিরা ইরাকের দ্বিতীয় বৃহত্তর শহর মসুলেরও দখল নিয়েছে। ইরাকের সুন্নি বিদ্রোহীরা দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আরও একটি শহর দখল করেছে। এ নিয়ে গত ২ দিনে তারা আনবারের চতুর্থ শহর দখলে নিল।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ