সিরিয়ার বিমান হামলায় হোমস প্রদেশে ২৫ জনের প্রণহানি হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা।
এছাড়া গতরাতে তালবিসে দশজন শিশু এবং তিনজন মহিলাসহ ১৮ জন মারা গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ।
চিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় বিমান হামলায় দিনের পর দির মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
সম্প্রতি সিরিয়ান বিমান বাহিনী বিভিন্ন শহরে মোট ৫৩৩ বার বিমান হামলা চালিয়েছে। সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া।
কেএইচ





