ইরাকে রোববার কুর্দি রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীর অফিস লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাগদাদের উত্তরাঞ্চলে জালাওলা শহরে এ বিস্ফোরণে ৫০ জন আহত হয়েছে।
পুলিশ ক্যাপ্টেন ফরহাদ রিফাত বলেন, প্রেসিডেন্ট জালাল তালাবানির প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) পার্টির কার্যালয় ও কুর্দির নিরাপত্তা বাহিনীর একটি ভবনের কাছে এ গাড়ি বোমা হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে আত্মঘাতী হামলাকারী পিইউকে কার্যালয়ে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।
তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইরাকের সুন্নি মুসলিম জঙ্গিরাই মূলত এ ধরনের আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকে।
জাতিসংঘ ও সরকারের পৃথক হিসেব অনুযায়ী গত মাসে ইরাকে সহিংস ঘটনায় ৯০০ বেশি লোক প্রাণ হারায়।
এএফপি’র হিসেবে অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত ৪ হাজার ৫০০ জনের বেশি নিহত হয়েছে। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ০৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
ইরাকে বোমা হামলায় নিহত ১৭, আহত ৫০
ইরাকে রোববার কুর্দি রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীর অফিস লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছে





