মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমানটি ভিয়েতনামের উপকূলে বিধ্বস্ত হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে থাকা ক্রুসহ ২৩৯ জন যাত্রীর ভাগ্যে কী ঘটেছে তা অবশ্য এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা সবাই নিহত হয়েছেন। খবর বিবিসির।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয়। মালয়েশিয়ার স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ২টা ৪০ মিনিটে ভিয়েতনামের আকাশ থেকে নিখোঁজ হয়। বিমানটিতে থাকা ২৩৯ জনের মধ্যে ১২ জন ক্রু রয়েছেন।
এমএইচ৩৭০ নামের যাত্রীবাহী বিমানটিতে থাকা অধিকাংশ যাত্রীই চীনের নাগরিক। মালয়েশিয়ার নাগরিক রয়েছেন ৩৮ জন, ইন্দোনেশিয়ার ১২ জন, অস্ট্রেলিয়ার ৮ জন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান মিলেছে