অব্যাহত বিমান হামলার পর এবার স্থলপথে ইয়েমেনে প্রবেশ করেছে বিদেশি সেনারা। বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইয়েমেনের এডেন বন্দরে অবতরণ করেছে বিদেশি সেনারা।

উল্লেখ্য গত মাস থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি সেনাবাহিনী নেতৃত্বাধীন নয়টি দেশ।

এডেন বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছে কয়েকডজন বিদেশি সেনা সেখানে অবতরণ করেছেন। গত ৩১ মার্চ দেশটিতে স্থল অভিযান চালাতে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোকে অনুরোধ জানায় ইয়েমেন সরকার।

জেআই