আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ২৬টি প্রদেশের প্রায় ৫ লাখ ভোট গণনা করা হয়েছে। এরমধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ ৪১.৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার পরেই রয়েছেন আশরাফ গানি আহমাদযেই। তিনি পেয়েছেন প্রায় ৩৭.৬ শতাংশ ভোট। খবর, বিবিসি'র।
গত ৫ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৩৪টি প্রদেশের প্রায় ৭০ লাখ লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী ২৪ এপ্রিল নির্বাচনের পূর্ণ ফলাফল ঘোষণার কথা রয়েছে। আট প্রার্থীর কেউই শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পেলে আগামী মে মাসে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিভিন্ন গণমাধ্যম আভাস দিয়েছে, এবারের নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাবেন না। আজকের আংশিক ফলাফলেও সে ইঙ্গিতই পাওয়া গেছে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফল ঘোষণা, এগিয়ে আব্দুল্লাহ
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ২৬টি প্রদেশের প্রায় ৫ লাখ ভোট গণনা করা হয়েছে। এরমধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ ৪১.৯ শতাংশ ভোট পেয়ে





