মিয়ানমারের রাখাইন প্রদেশে শুরু হওয়া সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিকদের ব্রিফ করেছেন।
রবিবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি এ ব্রিফিং শুরু করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিকদের ব্রিফ করার পর তিনি মুসলিম দেশের কূটনীতিকদের ব্রিফ করছেন।
জাতিসংঘ বলছে- মিয়ানমারের রাখাইন প্রদেশে শুরু হওয়া সহিংসতার কারণে গত ১৫ দিনে সে দেশ থেকে তিন লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ পরিসংখ্যান লাফিয়ে দিনে প্রায় ২০ হাজার করে বাড়ছে। অধিকাংশ রোহিঙ্গা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭৮ কিলোমিটার (যার এক চতুর্থাংশ জুড়ে রয়েছে নাফ নদী) বিস্তৃত সীমান্ত দিয়ে পায়ে হেঁটে বা নৌকায় করে আসছে। 
এমএ